আমাদের ছোট্ট একটি বন্ধু। নাম তার অরাত্রিকা বড়াল। সে পড়ছে বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ক্লাস ফোরে। কিন্তু তোমরা শুনলে বিস্মিত হবে সে অসাধারণ ছবি আকতে পারে। ভাবছো ছবিতো তুমিও আঁকতে পারো। এতে অবাক হওয়ার কী আছে? আছে বন্ধু অবাক হবার অনেক কিছু আছে। তুমি যদি এই লেখাটি দাড়িয়ে দাড়িয়ে পড়ো তবে আসেপাশে চেয়ার থাকলে সেটাতে বসে পড়ো। নইলে শকড হবে।
আরে শুধু কি কারেন্টেই শক লাগে? কিছু কিছু গল্প আর ঘটনা শুনলেও মানুষ শকড হয়। বিস্মিত হয়। ছোট্ট বন্ধু অরাত্রিকার এই গল্পটাও তেমনই। ৬ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল ছবি আকার প্রতিযোগিতায়। আর সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে আমাদের এই ছোট্ট বন্ধু অরাত্রিকা বড়াল।
এবার হয়তো ভাবছো “ছোটদেরবন্ধু” তুমি পাগল হয়ে গেছো। তা না হলে অরাত্রিকা ছবি একে প্রথম হয়েছে বলে এতো খুশি হতে না। এভাবে লিখতে না। অমন প্রথম পুরস্কার আমিও জীবনে অনেক পেয়েছি।
কিন্তু বন্ধু শোনো শোনো আমি এমনি এমনি এতো এক্সাইটেড না। তোমাদের সাথে কি আর এমনি এমনি এই সব কথা লিখছি। আসলে অরাত্রিকা প্রথম পুরস্কার হিসেবে ৩ লক্ষ টাকা পেয়েছে! কী এটা শুনে নিশ্চই সবাই চুপ করে গেছো। ভাবছো ইস আমিও যদি এমন একটা পুরস্কার পেতাম। তবে এত্তো এত্তো আইসক্রিম কিনে খেতাম। এত্তো এত্তো পুতুল কিনতাম। ঘুরতে যেতাম। আরও কত্ত কিছু করতাম।
চলো সবাই মিলে অরাত্রিকাকে অভিনন্দন জানাই। আর হ্যাঁ তোমাদের সাফল্যের গল্প থাকলে ছবি সহ লিখে পাঠাও আমাদের ইমেইলে [email protected]
এই প্রতিযোগিতাটি আয়োজন করেছিল বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ। তোমরা তোমাদের স্কুলের নানা অনুষ্ঠানের সংবাদ আমাদের সাথে শেয়ার করতে পারো। আর চাইলে হতে পারো খুদে সাংবাদিক। আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার: ০১৮৯২৭০০৭৯৩
