বলা হয়ে থাকে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।কিন্তু আমাদের সেই আগামী দিনের ভবিষ্যৎ আজ সংকটের মুখে পড়েছে।ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে কথাটি ক্রমাগত ভাবে বিপদের দিকে ঝুঁকে পড়ছে। আজ পৃথিবী শিশু কিশোরের বাসের অযোগ্য হয়ে উঠেছে। কোথাও নেই তাদের কোনো নিরাপত্তা। ঘরে-বাইরে, স্কুলে, মাঠে, সব জায়গায় শিশু কিশোর কিশোরী নিযার্তনের শিকার হচ্ছে। অথচ আমাদের দায়িত্ব ছিল শিশু কিশোর কিশোরীর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা।
ছোটদের বন্ধু কোনো একজন একক মানুষ নয়। যারা ছোটদের ভালবাসে এবং শিশু কিশোর কিশোরীর কল্যাণে কাজ করে তারা সবাই ছোটদের বন্ধু। আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক বন্ধু যাদের আমরা হয়তো চিনি কিংবা চিনি না।তবে তারা সবাই আমাদের বন্ধু, আমাদের শুভাকাঙ্খি। আমরা সবাই যে যেখানে থাকি না কেন, মিলে মিশে ছোটদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই।
এই স্বপ্নটি প্রথম দেখেছিলেন মোঃ জাহিদুল ইসলাম নামে এক বন্ধু। তার প্রচেষ্টায় ছোটদেরবন্ধুর পথ চলা শুরু হয়। পরবর্তীতে উপদেষ্টা হিসেবে যুক্ত হয় তার বাল্যবন্ধু ও বিশ্ববিদ্যালয় জীবনের এক অকৃত্রিম বন্ধু, শিশু কিশোরদের প্রিয় মানুষ,প্রিয় বন্ধু,লেখক জাজাফী। জাজাফীর দিক নির্দেশনা আর সহযোগিতায় এর প্রতিষ্ঠাতা নিজ প্রচেষ্টায় ছোটদের বন্ধুকে বছরের পর বছর এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পথচলায় এক এক করে আরও কিছু নিবেদিত প্রাণ মানুষ যুক্ত হয়ে ছোটদের বন্ধু পরিবারটি সমৃদ্ধ করেছে। যাদের মধ্যে তাহমিদ হোসাইন অন্ত, জুয়েনা আল দ্বীন, মাহফুজা বুশরা, আতাউর রহমান,মোহাম্মদ আলী, প্রিন্স হারুন, রাজিব বসাক অন্যতম।
আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ছোটদেরবন্ধু নামে একটি সংগঠন, একটি তাবু তৈরি করবো। যে তাবুর নিচেয় প্রতিটি শিশু কিশোর নিরাপদ হবে এবং তাদের স্বপ্ন, তাদের ভালবাসা, তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাবে। সে লক্ষ্য নিয়েই সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অগনিত বন্ধু মিলে আমাদের এই প্রিয় অংশ। যে কোনো বয়সী ছেলে মেয়ে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবে।
ছোটরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা সবাই নিজেদের নাম ঠিকানা মোবাইল নাম্বার স্কুল কলেজের নাম এবং এক কপি ছবি সহ যোগাযোগ করো। তোমাদের স্কুলের যে কোন সংবাদ তুমি নিজে সাংবাদিক হিসেবে তুলে ধরতে পারবে তোমাদের নিজেদের অনলাইন পত্রিকা “ছোটদেরবন্ধু” তে।
ছোটদেরবন্ধু একটি স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক চিন্তা থেকে গড়ে ওঠা অনলাইন প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থ, নিরাপদ ও সচেতনভাবে বেড়ে ওঠার পথে সহায়তা করা।
আমরা বিশ্বাস করি—
একটি শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে সঠিক তথ্য, যত্নশীল দিকনির্দেশনা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে। সেই বিশ্বাস থেকেই ছোটদেরবন্ধু পথচলা শুরু।
আমাদের কাজ কী
ছোটদেরবন্ধুতে আমরা শিশু ও কিশোরদের জন্য—
- স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক নির্ভরযোগ্য তথ্য
- সাধারণ চিকিৎসা ও প্রাথমিক যত্ন সংক্রান্ত লেখা
- মানসিক স্বাস্থ্য ও আবেগগত বিকাশ নিয়ে আলোচনা
- পড়াশোনা, শেখা ও দক্ষতা উন্নয়নের গাইড
- নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও জীবনঘনিষ্ঠ বিষয়
সহজ, সাবলীল ও বয়স-উপযোগী ভাষায় উপস্থাপন করি।
আমাদের পাঠক কারা
আমাদের কনটেন্ট মূলত উপকারী—
- শিশু ও কিশোর-কিশোরীদের জন্য
- অভিভাবক ও পরিবারগুলোর জন্য
- শিক্ষক, কাউন্সেলর ও শিশু নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের জন্য
আমাদের টিম
ছোটদেরবন্ধু পরিচালিত হয়—
- লেখক
- শিক্ষক
- স্বাস্থ্য ও সমাজসচেতন ব্যক্তিবর্গ
- স্বেচ্ছাসেবী সহযাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায়
আমাদের প্রত্যেকের লক্ষ্য একটাই—
শিশুদের জন্য নিরাপদ, দায়িত্বশীল ও কল্যাণমুখী একটি তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা।
আমাদের বিশ্বাস ও দায়বদ্ধতা
- আমরা গুজব, ভীতি বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করি না
- শিশুদের সংবেদনশীল বিষয় সর্বোচ্চ সতর্কতা ও সম্মানের সাথে উপস্থাপন করি
- বাণিজ্যিক লাভের চেয়ে শিশুদের কল্যাণকে অগ্রাধিকার দিই
নীতিমালা
- ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে।
- ছোটদের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকতে হবে।
- ছোটদের কল্যাণে কাজ করতে হবে।
- সকল ক্ষেত্রে ছোটদের উপকার হয় এমন বিষয় তুলে ধরতে হবে।
- শিশু কিশোর কিশোরীদের অনুপোযুক্ত বিষয় তুলে ধরা থেকে বিরত থাকতে হবে।
- কিশোর কিশোরীদের নানা বিষয়ে সচেতন করতে হবে।
- বাল্য বিবাহ রোধে কাজ করতে হবে।
- শিশু নিযার্তন নিপীড়ন দেখলে প্রতিবাদ করতে হবে।
যারা এসব বিষয় নিয়ে কাজ করছেন এবং করবেন তারা সবাই ছোটদেরবন্ধু বলে বিবেচিত হবেন।তাদের পাঠানো ছবি,তথ্য ও সংবাদ আমরা প্রচার করবো।
আমাদের স্বপ্ন
আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজের—
যেখানে প্রতিটি শিশু ও কিশোর সঠিক তথ্য পাবে, নিরাপদ থাকবে এবং আত্মবিশ্বাসের সাথে বড় হবে।
ছোটদেরবন্ধু সেই পথচলারই একটি ছোট প্রয়াস।